News71.com
 Bangladesh
 11 Jul 21, 10:41 PM
 250           
 0
 11 Jul 21, 10:41 PM

উত্তরায় বাথরুম থেকে কেয়ারটেকারের লাশ উদ্ধার॥

উত্তরায় বাথরুম থেকে কেয়ারটেকারের লাশ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ রাজধানী উত্তরায় বাথরুম থেকে বাড়ির কেয়ারটেকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুবল পালের (৫০) লাশ রোববার সকালে ৩ নম্বর সেক্টরের একটি বাসায় পাওয়া যায় বলে উত্তরা পশ্চিম থানার এসআই ইউসুফ আলী জানান। তিনি বলেন, হাত-পা প্লাস্টিকের দড়ি দিয়ে বাঁধা অবস্থায় লাশ মেঝেতে পড়ে ছিল। তার গলায় ও কানের নিচে ছুরিকাঘাত ও রক্ত ছিল। কেউ বাসার ভিতরে ঢুকে প্লাস্টিকের দড়ি দিয়ে হাত পা বেঁধে ডান কানের নিচে ও গলায় চাকু দিয়ে সুবলকে হত্যা করেছে। নিহতের ছেলে প্রান্ত পালের বরাত দিয়ে ইউসুফ বলেন, সুবল পাল ওই বাসায় প্রায় ১০ বছর যাবত কেয়ারটেকারের কাজ করে।

এক ছেলে দুই মেয়ের জনক সুবল নেত্রকোনা জেলার পূর্বধলা থানার লাটুরিয়া গ্রামের হেমচরণ পালের ছেলে। এখন উত্তরার তিন নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ১০ নম্বর বাসায় থাকতেন। মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন