News71.com
 Bangladesh
 11 Jul 21, 10:43 PM
 260           
 0
 11 Jul 21, 10:43 PM

করোনায় দেশে প্রতি সাড়ে ৬ মিনিটে একজনের মৃত্যু॥  

করোনায় দেশে প্রতি সাড়ে ৬ মিনিটে একজনের মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৩০ জনের, যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ হাজার ৮৭৪ জনের করোনা শনাক্ত, যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে।

আজ রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৩০ জন রোগী। যা প্রতি ঘণ্টায় দাঁড়ায় প্রায় ১০ জনে। অর্থাৎ প্রতি ৬ মিনিট ২৬ সেকেন্ডে মারা যাচ্ছে একজন করোনা রোগী। বিশ্লেষকরা বলছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি করুণ হয়ে যাবে বলে আশঙ্কা করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন, রবিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে তিনিও এ আশঙ্কার কথা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন