News71.com
 Bangladesh
 11 Jul 21, 10:48 PM
 243           
 0
 11 Jul 21, 10:48 PM

আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও করেছে সিটিটিসি॥  

আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও করেছে সিটিটিসি॥   

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাও এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি। রবিবার রাতে নোয়াগাঁও এলাকার মিয়া বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়। আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি। তার দেয়া তথ্যমতে চলছে এ অভিযান। মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম বলে জানা গেছে। তার তৈরি বোমাও ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয় বলে ধারণা সিটিটিসির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন