News71.com
 Bangladesh
 12 Jul 21, 10:49 AM
 206           
 0
 12 Jul 21, 10:49 AM

মোটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু॥

মোটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার উপজেলার সলঙ্গা থানার বনবাড়িয়া এলাকায় মোটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে পরে ট্রাকচাপায় সোয়াত (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ জুলাই) সন্ধ্যার দিকে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। সোয়াত একই থানার আগরপুর মল্লিকপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের সন্তান। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাদের জিলানী বলেন, সন্ধ্যার দিকে শফিকুল মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে সলঙ্গার দিকে আসছিলেন। পথে বনবাড়িয়া এলাকায় হঠাৎ সামনে চলে আসা মানসিক এক প্রতিবন্ধীকে সাইড দিতে ইমার্জেন্সি ব্রেক করেন শফিকুল। এ সময় আরোহী মায়ের কোল থেকে শিশু সোয়াত রাস্তায় পড়ে যায়। এ অবস্থায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপায় ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয় । ওসি আরও বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়েছেন। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন