News71.com
 Bangladesh
 12 Jul 21, 10:49 AM
 213           
 0
 12 Jul 21, 10:49 AM

নেত্রকোনায় ভিমরুলের কামড়ে আহত শিশুর মৃত্যু॥  

নেত্রকোনায় ভিমরুলের কামড়ে আহত শিশুর মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ ভিমরুলের কামড় খেয়ে ২২ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আবিদ হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে কেন্দুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটি উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামের লিটন মিয়ার ছেলে। স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, আবিদ হোসেন শনিবার বিকাল ৩টার দিকে খেলতে গিয়ে প্রতিবেশী জব্বার মিয়ার পুকুর পাড়ে মৌ-মাছির চাক মনে করে ভিমরুলের চাকে হাত দেয়। সাথে সাথে শত শত ভিমরুল তাকে কামড়িয়ে আহত করে। তার চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় দীর্ঘ ২২ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার দুপুরে তার মৃত্যু হয়। আবিদের মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা. পিয়াস পাল ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন