News71.com
 Bangladesh
 12 Jul 21, 11:29 AM
 331           
 0
 12 Jul 21, 11:29 AM

বাড্ডায় জালনোট তৈরির কারখানায় চলছে ডিএমপির অভিযান॥

বাড্ডায় জালনোট তৈরির কারখানায় চলছে ডিএমপির অভিযান॥

নিউজ ডেস্কঃ রাজধানীর ভাটারা থানাধীন নুরেরচালা সাঈদনগর এলাকায় জালনোট প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি (গোয়েন্দা) গুলশান বিভাগ। সোমবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে ওই কারখানায় অভিযান শুরু করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নুরেরচালার সাঈদনগর এলাকার জালনোট তৈরির ওই কারখানায় বিপুল পরিমাণ প্রস্তুতকৃত জালনোট, জালনোট তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযান এখনও চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন