News71.com
 Bangladesh
 12 Jul 21, 06:11 PM
 241           
 0
 12 Jul 21, 06:11 PM

করোনা আপডেট॥ ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত প্রায় ১৪ হাজার, মৃত্যু ২২০

করোনা আপডেট॥ ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত প্রায় ১৪ হাজার, মৃত্যু ২২০

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ১৬ হাজার ৬৩৯ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৮ জন, যা করোনার ইতিহাসে আজ সর্বোচ্চ করোনা শনাক্ত। এ নিয়ে দেশে মোট শনাক্ত বেড়ে দাঁড়াল ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনে। আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গতকাল রবিবার দেশে করোনায় ২৩০ জনের মৃত্যু হয়, যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ ছাড়া গতকাল করোনা শনাক্ত হয় ১১ হাজার ৮৭৪ জনের। সেদিন করোনা শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৬৭ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন