News71.com
 Bangladesh
 12 Jul 21, 06:11 PM
 212           
 0
 12 Jul 21, 06:11 PM

পুলিশের চৌকি ফাঁকি দিয়ে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়॥

পুলিশের চৌকি ফাঁকি দিয়ে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়॥

নিউজ ডেস্কঃ কঠোর বিধিনিষেধ সত্ত্বেও কোরবানির ঈদ সামনে রেখে মানুষ ঢাকা ছাড়ছেই। করোনার ভয়াবহতায় সংক্রমণের ঝুঁকি নিয়েই ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে মুন্সীগঞ্জের শিমুলিয়ায়। কঠোর বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এভাবেই ফেরি পার হচ্ছেন মানুষ। রাজধানী ছেড়ে আসা মানুষ ছোট ছোট যানে ভেঙে ভেঙে আসছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়ায়। ২১ জুলাই ঈদুল আজহাকে সামনে রেখে সোমবার যাত্রী ও যানবাহনের চাপ আরও বেড়েছে। পদ্মাপাড়ে ছুটে আসতে যেন মরিয়া হাজার হাজার মানুষ। নানা অজুহাত দেখাচ্ছেন তারা।

এক ছাত্র জানান, ঢাকায় খাবারের কষ্ট, সে জন্য বাধ্য হয়ে বাড়ি চলে যাচ্ছি। অন্য একজন জনান, গরু বিক্রি করার জন্য বাড়ি যাচ্ছি। চেকপোস্ট এড়িয়ে বিকল্প পথেও লোকজন নানাভাবে চলে আসছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিধিনিষেধ ভঙ্গকারীদের ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মুন্সীগঞ্জ লৌহজং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন বলেন, আমাদের চেকপোস্টে নজরদারি অব্যাহত রয়েছে। তারা অন্যপথে ঘাটে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন