News71.com
 Bangladesh
 12 Jul 21, 07:37 PM
 290           
 0
 12 Jul 21, 07:37 PM

১৭ জুলাই থেকে রাজধানীতে শুরু হবে কোরবানির হাট॥

১৭ জুলাই থেকে রাজধানীতে শুরু হবে কোরবানির হাট॥

নিউজ ডেস্কঃ আগামী ১৭ জুলাই থেকে রাজধানীতে কোরবানির হাট শুরু হবে। আর এই হাট চলবে ২১ জুলাই পর্যন্ত। রাজধানীর দুই সিটিতে মোট ১৯টি অস্থায়ী গরুর হাট বসানো হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে ৯টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে ১০টি। দুই সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, শুক্রবার (৯ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলমান করোনা মহামারি বিবেচনায় তিনটি পশুর হাট বাতিল করা হয়েছে। এদিকে রাজধানীর দুই সিটির বিভিন্ন বিভিন্ন এলাকায় ১৯টি অস্থায়ী হাট বসানো হলেও উত্তর সিটি এলাকায় গাবতলীর স্থায়ী পশুর হাটে এবং দক্ষিণ সিটির সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বেচা–কেনা চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন