News71.com
 Bangladesh
 12 Jul 21, 10:53 PM
 298           
 0
 12 Jul 21, 10:53 PM

আবারও এক বছর সিআইডি প্রধান মাহবুবুর রহমান॥  

আবারও এক বছর সিআইডি প্রধান মাহবুবুর রহমান॥   

নিউজ ডেস্কঃ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আরও এক বছর থাকছেন অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান।তাকে এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশে সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী ব্যারিস্টার মাহবুবুর রহমানকে তার অবসরোত্তর ছুটি ও এর সঙ্গে সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৩১ জুলাই ২০২১ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। এতে আরও বলা হয়, ‌এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন