News71.com
 Bangladesh
 12 Jul 21, 10:55 PM
 284           
 0
 12 Jul 21, 10:55 PM

কলাপাড়ায় খাল দখলকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫॥

কলাপাড়ায় খাল দখলকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫॥

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় খাল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে ১৫ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলো মো. ইব্রাহিম, জাকারিয়া, আবুল হোসেন, জাহাঙ্গীর বয়াতী, নূর-হোসেন, নূর হোসাইন, রিপন, নুর ইসলাম ও যুবায়ের। এ নিয়ে দিনভর কাটাখালী গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করে। কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান বলেন, দু’পক্ষই খালটি তাদের লিজ আছে বলে দাবি করছে। এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন