News71.com
 Bangladesh
 12 Jul 21, 10:55 PM
 257           
 0
 12 Jul 21, 10:55 PM

গ্রামে যাওয়া কর্মচারীদের আপাতত ঢাকায় না আসতে অনুরোধ॥

গ্রামে যাওয়া কর্মচারীদের আপাতত ঢাকায় না আসতে অনুরোধ॥

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে চলমান লকডাউনের বিধি-নিষেধ আগামী ১৫ জুলাই থেকে শিথিল করতে যাচ্ছে সরকার। বিধি-নিষেধ শিথিল করায় খুলে দেওয়া হবে শপিংমলসহ দোকানপাট। তবে চলমান লকডাউনে শপিংমল ও দোকানপাটে কাজ করা যেসব কর্মচারী ইতোমধ্যে ঢাকা থেকে গ্রামে চলে গেছে তাদেরকে ঢাকা না আসতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। সোমবার (১২ জুলাই) তার সঙ্গে দোকান খোলার প্রস্তুতির বিষয়ে জানান জন্য যোগাযোগ করা হলে তিনি এ কথা জানান।

হেলার উদ্দিন বলেন, আগামী ১৫ জুলাই থেকে সরকারি নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলা হবে। মাত্র চার থেকে পাঁচ দিনের জন্য আমরা দোকান খোলা রাখতে পারব। তাই এমন অবস্থায় যেসব কর্মচারী ঢাকায় রয়েছে তাদের নিয়েই আমরা দোকানপাট পরিচালনা করতে চাই। তিনি বলেন, ঢাকার বাইরে কর্মচারীরা মাত্র কয়েকদিনের জন্য ঢাকায় আসলে আবার ঈদের ছুটিতে বাড়িতে যাবে। ফলে তাদের দুর্ভোগে পড়তে হবে। এজন্য তিনি যারা গ্রামের চলে গেছেন তাদেরকে নিজ নিজ জায়গায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার আহবান জানান। প্রসঙ্গত, চলমান লকডাউন আগামী ১৪ জুলাই শেষ হবে। লকডাউনের মেয়াদ শেষ হওয়ার আগেই লকডাউন শিথিলের ঘোষণা আসল। লকডাউন শিথিল করা হলে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করবে, এছাড়া চালু করা হবে গরুরহাট। তবে বন্ধ থাকে সরকারি অফিসসমূহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন