News71.com
 Bangladesh
 13 Jul 21, 11:12 AM
 189           
 0
 13 Jul 21, 11:12 AM

বিষাক্ত সিসা দিয়ে ব্যাটারি উৎপাদন॥ ৩ কারখানাকে জরিমানা

বিষাক্ত সিসা দিয়ে ব্যাটারি উৎপাদন॥ ৩ কারখানাকে জরিমানা

নিউজ ডেস্কঃ বিষাক্ত সিসা দিয়ে ব্যাটারি উৎপাদন করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযানে তিনটি ব্যাটারি কারখানাকে ৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার (১২ জুলাই) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বরপা ও মাশাবো এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেওয়া হয়। র‌্যাব ফোর্সেস সদর দপ্তর ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম অভিযান পরিচালনা করেছেন।

সোমবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিষাক্ত সিসা ব্যবহার করে ব্যাটারি উৎপাদন এবং সঠিক বায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় জিইউজো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানের ম্যানেজার মো. এনামুল কবিরকে (৩২) দুই লাখ টাকা, লিমিনা গ্রুপের ম্যানেজার মো. আরিফকে (২৮) দুই লাখ টাকা এবং রিমসো ব্যাটারি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের মো. মোস্তাফিজুর রহমান (৪৫), মো. জালাল উদ্দীন (৫২) ও মো. আবু বকর সিদ্দিককে (৩৫) এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন