News71.com
 Bangladesh
 13 Jul 21, 11:14 AM
 225           
 0
 13 Jul 21, 11:14 AM

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত॥

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত॥

নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের এক আরোহী (৩০) নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল আরোহী গাজীপুরের চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। এ সময় তিনি কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে বাইমাইল এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী ওই ট্রাক ও চালককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন