News71.com
 Bangladesh
 13 Jul 21, 11:15 AM
 210           
 0
 13 Jul 21, 11:15 AM

ঈদে বাড়তি ছুটি পাচ্ছেন পোশাকশ্রমিকরা॥

ঈদে বাড়তি ছুটি পাচ্ছেন পোশাকশ্রমিকরা॥

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকরা যাতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাড়ি যেতে পারেন, সেজন্য ১৮ জুলাই থেকে ছুটি ঘোষণা করছেন পোশাক কারখানার মালিকরা। সরকারি ছুটির পাশাপাশি শ্রমিকদের বার্ষিক ছুটিও যোগ করে দিচ্ছেন তারা। যাতে ঈদের পর তড়িঘড়ি তাদের রাজধানী ঢাকা তথা কর্মস্থলে ফিরতে না হয়। করোনা সংক্রমন রোধেই এই ব্যবস্থা । দেশে আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।এ বিষয়ে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি গণমাধ্যমকে বলেন, দেশে করোনার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থায় পোশাক শ্রমিকের সুরক্ষার কথা চিন্তা করে সরকারঘোষিত ছুটির সঙ্গে বাড়তি ছুটি দিচ্ছে কারখানাগুলো। তারপরও আমরা চাই শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে চলুক। তিনি আরও বলেন, সরকার ঈদ উপলক্ষে তিনদিন ছুটি ঘোষণা করেছে। গার্মেন্টস কারখানাগুলোর ছুটির বিষয়ে মঙ্গলবার রাজধানীর শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রী বৈঠক করবেন। এরপর বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন