News71.com
 Bangladesh
 13 Jul 21, 07:12 PM
 300           
 0
 13 Jul 21, 07:12 PM

স্কুলছাত্রীকে ধর্ষণ: ৯৯৯ এ ফোন পেয়ে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ॥

স্কুলছাত্রীকে ধর্ষণ: ৯৯৯ এ ফোন পেয়ে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ॥

নিউজ ডেস্কঃ ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জরুরি সেবার ৯৯৯ নম্বরে অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে জাহাঙ্গীর আলম নামে ২২ বছর বয়সী ওই যুবকে গ্রেপ্তার করা হয় বলে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান। তিনি বলেন, অভিযুক্ত জাহাঙ্গীর ওই ১৪ বছর বয়েসী কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত । কিন্তু মেয়েটি তাকে এড়িয়ে চলত। জাহাঙ্গীর একদিন মেয়েটির বাসায় চলে যায় এবং তার একটি ছবি বিকৃত করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়।

এতে মেয়েটি ভয় পেয়ে গেলে এই সুযোগ কাজে লাগিয়ে গত মার্চ মাসে মেয়েটির বাসায় গিয়ে তাকে ধর্ষণ করে জাহাঙ্গীর । পরবর্তীতে গত এপ্রিলে আরও একবার মেয়েটিকে ধর্ষন করে জাহাঙ্গীর ।পরে আবারও জাহাঙ্গীর ওই বাসায় গেলে মেয়েটি মরিচের গুঁড়া ছুড়ে আত্মরক্ষা করে। তবে মেয়েটি পুরো বিষয়টি বাবা মায়ের কাছে গোপন রাখে। ওসি মহসিন বলেন, মেয়েটির বাবা একজন ফল বিক্রেতা এবং মা পোশাক শ্রমিক। সোমাবার বিকালে সে ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানায়। তার অভিযোগ পেয়ে রাতে আগ্রাবাদ সিডিএ এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন