News71.com
 Bangladesh
 13 Jul 21, 09:06 PM
 202           
 0
 13 Jul 21, 09:06 PM

১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর পর্যন্ত চলবে নৌযান॥ বিআইডব্লিউটিএ

১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর পর্যন্ত চলবে নৌযান॥ বিআইডব্লিউটিএ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত নৌযান চলবে। ২৩ জুলাই সকাল ছয়টা থেকে ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে এবং যাত্রীসহ সংশ্লিষ্টদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে ১৪ জুলাই ২০২১ মধ্যরাত থেকে ২৩ জুলাই ২০২১ সকাল ছয়টা পর্যন্ত নৌযান পরিচালনার অনুরোধ করেছে বিআইডব্লিউটিএ। পবিত্র ঈদ-উল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে মন্ত্রিপরিষদ বিভাগের মঙ্গলবারের (১৩ জুলাই) এক প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ আজ নৌযান পরিচালনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, করোনাজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের ১৩ জুলাইয়ের জারিকৃত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ২৩ জুলাই ২০২১ সকাল ছয়টা থেকে ৫ আগস্ট ২০২১ দিবাগত রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ/স্পিডবোট/ট্রলার/অন্যান্য) চলাচল বন্ধ থাকবে। অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের মালিক, মাস্টার, ড্রাইভার, স্টাফ, যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সবাইকে উক্ত নির্দেশনা মেনে চলতে বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন