News71.com
 Bangladesh
 13 Jul 21, 11:20 PM
 269           
 0
 13 Jul 21, 11:20 PM

নোয়াখালীতে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা॥ গ্রেফতার ১

নোয়াখালীতে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা॥ গ্রেফতার ১

নিউজ ডেস্কঃ নোয়াখালীর কবিরহাটে জেলা প্রশাসনের নিরবাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের গাড়িতে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. দেলোয়ার (৩৫)। তিনি কবিরহাট উপজেলার নবগ্রামের মৃত বেচু মিয়ার ছেলে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, সরকারি কাজে বাধা প্রদান করায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৯০-৯৫ জনকে আসামি করে ভুক্তভোগী ম্যাজিস্ট্রেটের পেশকার দেলোয়ার হোসেন বাদী হয়ে সোমবার রাত ৮টায় মামলা দায়ের করেন। গ্রেফতার দেলোয়ার মামলার ৬ নম্বর আসামি। অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। গ্রেফতার আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন