News71.com
 Bangladesh
 14 Jul 21, 11:07 AM
 200           
 0
 14 Jul 21, 11:07 AM

পররাষ্ট্র নীতির ব্যর্থতার জন্যই রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না॥ ড. মঈন খান

পররাষ্ট্র নীতির ব্যর্থতার জন্যই রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না॥ ড. মঈন খান

নিউজ ডেস্কঃ সরকারের পররাষ্ট্র নীতির ব্যর্থতার কারণেই রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, রোহিঙ্গা সমস্যা আমরা কেনো সমাধান করতে পারছি না। যদি আমি সবার সঙ্গে বন্ধুত্বই করি, কারো সঙ্গে শুক্রতা নয় তাহলে কেন সবাই আমাদের শত্রু হয়ে গেলো? আজকের পৃথিবীতে এমনই বাংলাদেশের দুর্ভাগ্য যে, আমাদের সত্যিকার বন্ধু একটি রাষ্ট্র। পৃথিবীর দুইশ রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্র আজকে আমাদের সত্যিকার বন্ধু-কথাটি সত্য। তাহলে আমার এই যে পররাষ্ট্র নীতি- সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, তা এই ৫০ বছরে আমাদের কি ফল দিল?

তিনি বলেন, চীন, ভারত এবং পশ্চিমা শক্তির কারণে এই যে রোহিঙ্গার সমস্যাটি সেটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমার কথা হচ্ছে, এই রোহিঙ্গা সমস্যা আগেও দুই দুই বার বাংলাদেশে এসেছিলো। আমরা তো সেই সমস্যার সমাধান করেছি। এবার কেন পারছি না? এরকম লাখ লাখ রোহিঙ্গা তো বাংলাদেশে ৭০ এর দশকের শেষ দিকে এসেছিলো, এরকম লাখ লাখ রোহিঙ্গা তো ১৯৯১ পরে এসেছিলো। আমার মনে আছে, ততকালীন পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে জাতিসংঘে গিয়ে আমি সেখানে জাপানী ও চাইনিজ রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা করে জাতিসংঘের তৎকালীন যিনি মহাসচিব ছিলেন তার মধ্যস্থতায় সেই সমস্যাটির সমাধানে আমিও একজন ক্ষুদ্র অংশীদার ছিলাম এবং সমস্যার সমাধান হয়েছিলো। এবার কেন হলো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন