
নিউজ ডেস্কঃ আগামী বৃহস্পতিবার মধ্যরাত থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ের আওতায় ১৯ জোড়া আন্তঃনগর দুই জোড়া মেইল, পাঁচ জোড়া লোকাল ট্রেন চলাচল করবে। পবিত্র ঈদুল আজহায় স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেনগুলো। করোনা প্রাদুর্ভাবে ৩০ জুন পর্যন্ত সারাদেশে রেল যোগাযোগ বন্ধ ছিল।ঈদের আগের দিন, ঈদের পরের দিন উত্তরবঙ্গে চলাচলকারী চারজোড়া আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে কোনো ‘অফ-ডে’ থাকবে না।মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাত ১২টায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
ট্রেনগুলো হলো: পঞ্চগড়-ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস, পঞ্চগড়-ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, চাঁপাই-ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, ঢাকা- রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস, ঢাকা-খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, ঢাকা-খুলনাগামী চিত্রা এক্সপ্রেস, ঢাকা-রংপুরগামী রংপুর এক্সপ্রেস, ঢাকা-লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, খুলনা-চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটুগামী তিতুমীর এক্সপ্রেস, খুলনা-রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস, রাজশাহী-ঢালারচরগামী ঢালারচর এক্সপ্রেস, গোবরা-রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস, খুলনা-চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস, ঢাকা-কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, রাজশাহী-পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস, ঢাকা-পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস।