News71.com
 Bangladesh
 14 Jul 21, 12:15 PM
 254           
 0
 14 Jul 21, 12:15 PM

আবারও ফ্যামিলি ভিসা চালু করল কাতার॥

আবারও ফ্যামিলি ভিসা চালু করল কাতার॥

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় একে একে সব বিধিনিষেধ প্রত্যাহার করে নিচ্ছে কাতার। দেশটিতে দীর্ঘদিন ফ্যামিলি ভিসা বন্ধ থাকলেও সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর ফের চালু হলো এই ভিসা। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে কাতারের রেড জোনের তালিকায় থাকা ভারত, পাকিস্তান ও বাংলাদেশকেও ফ্যামিলি ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে ফ্যামিলি ভিসা চালু হওয়ায় খুশি প্রবাসীরা। এখন থেকে পরিবার-পরিজন নিয়ে যেতে পারবেন তারা। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ ‘মিতরাশ-টু’ এর মাধ্যমে ঘরে বসে ভিসার জন্য আবেদন করা যাবে। এছাড়া বিজনেস ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসাও চালু করেছে কাতার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন