
নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুরে নিষিদ্ধ ঘোষিত ৮০ বোতাল ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে ৫৮-বিজিবি। আজ বুধবার ভোরে যাদবপুর সীমান্ত এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিওপির টহল দল। এ সময় ৫০ বোতল ভারতীয় কোডিন ম্যালাইড ও ৩০ বোতল ম্যানকফ ডিএক্র সিরাপ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে।