News71.com
 Bangladesh
 14 Jul 21, 06:30 PM
 507           
 0
 14 Jul 21, 06:30 PM

করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবী কানিজের মৃত্যু॥

করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবী কানিজের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধানী অবস্থায় সুপ্রিম কোর্টের আইনজীবী কানিজ রেহনুমা রব্বানী (৩৪) ইন্তেকাল করেছেন। বুধবার (১৪ জুলাই) ভোরে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংসু লাল রায় বলেন, রাত সোয়া ৩টার দিকে তাকে নিয়ে আসা হয় এবং ভোর ৪টার দিকে তিনি ইন্তেকাল করেন। কানিজ সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জের পিপি অ্যাভভোকেট শামসুন্নাহার বেগমের (শাহানা রব্বানী) মেয়ে।

কানিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কানিজ রেহনুমা রব্বানী ২০১৭ সালের ১ জানুয়ারি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তুর্ভুক্ত হন। তার স্বামী উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন