News71.com
 Bangladesh
 14 Jul 21, 07:20 PM
 242           
 0
 14 Jul 21, 07:20 PM

কিশোরগঞ্জের বাজিতপুরে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু॥  

কিশোরগঞ্জের বাজিতপুরে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের বাজিতপুরে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন রংপুর কোতয়ালী থানার আলম নগর কলোনীর লিলু মিয়ার ছেলে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভর্তি পরীক্ষার্থী মিলন মিয়া (২২) ও রংপুর গুপ্তধন এলাকার জাহাঙ্গীর আলম সাব্বিরের ছেলে দশম শ্রেণির ছাত্র ইবনে রুমান শিমুল (১৭)। পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী রাসেল রাবারকান্দি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। সম্প্রতি তার ভাতিজা মিলন মিয়া এ বাসায় বেড়াতে আসে। আর তার ভাগ্নে ইবনে রুমান শিমুল এ বাসায় থেকে রাজ্জাকুন্নেছা পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে। আজ বুধবার দুপুরে এ দুজন বাজিতপুর রাবারকান্দি এলাকার ইসলাম উদ্দিনের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন