News71.com
 Bangladesh
 15 Jul 21, 08:22 PM
 204           
 0
 15 Jul 21, 08:22 PM

কর্নফুলির খালে ভেসে এলো ১০০ কেজি ওজনের মরা ডলফিন॥

কর্নফুলির খালে ভেসে এলো ১০০ কেজি ওজনের মরা ডলফিন॥

নিউজ ডেস্কঃ বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডীতে কর্ণফুলী নদীর শাখা ছন্দারিয়া খালে ভেসে উঠেছে ১০০ কেজি ওজনের ৭ ফুট লম্বা মরা ডলফিন।বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ডলফিনটি ভেসে আসে। পরে স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া ঘটনাস্থলে গিয়ে ডলফিনটিকে উদ্ধার করেন। পরে ময়নাতদন্ত শেষে শরীরের বেশিরভাগ অংশ পচে যাওয়ায় ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়।

এ সময় বোয়ালখালী থানার একটি টিম, একজন বন কর্মকর্তা ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন। অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ডলফিনটি উদ্ধার করি। ময়নাতদন্ত শেষে জানা যায় ডলফিনটির পেছনে আঘাতের চিহ্ন ছিল। ধারনা করা হচ্ছে কোনো ইঞ্জিন চালিত নৌযানের আঘাতে মৃত্যু হয়েছে। সম্ভবত মারা গেছে আরও দু’দিন আগে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন