News71.com
 Bangladesh
 15 Jul 21, 08:23 PM
 181           
 0
 15 Jul 21, 08:23 PM

ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরল চার প্রাণ॥

ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরল চার প্রাণ॥

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরেকজন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোর্ড অফিসে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বোর্ড অফিসের সামনে পৌঁছায়। তখন আরেকটি ট্রাক আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবোঝাই একটি ব্যাটারিচালিত অটোবাইককে চাপা দেয়। ত্রিমুখী সংঘর্ষে অটোবাইকে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

পরে আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথে আরেকজন মারা যান।দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে জব্দ করেছে পুলিশ।এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নিয়ন্ত্রণ রাখতে না পেরে ঘটনাটি ঘটেছে। ট্রাক জব্দ করা হয়েছে। আইগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন