News71.com
 Bangladesh
 15 Jul 21, 08:24 PM
 219           
 0
 15 Jul 21, 08:24 PM

ঈদকে সামেন রেখে গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড়॥ নেই টিকিট

ঈদকে সামেন রেখে গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড়॥ নেই টিকিট

নিউজ ডেস্কঃ ঈদকে বিবেচনায় রেখে কঠোর লকডাউন কয়েকদিনের জন্য শিথিল করায় স্বাস্থ্যবিধি মেনে চলতে শুরু করেছে সব ধরনের গণপরিবহন ও দূরপাল্লার বাস। নাড়ির টানে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। কঠোর লকডাউন শিথিল করার প্রথম দিনে গাবতলীতে দূরপাল্লার বাস কাউন্টারে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সেই সঙ্গে দেখা গেছে বাড়ি ফেরার টিকিট না পেয়ে দূরপাল্লার যাত্রীদের অসোন্তষ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল চারটা পর্যন্ত গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ঢাকা থেকে দেশের নানা প্রান্তে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছেন হাজারো মানুষ। তবে অধিকাংশ যাত্রীই বাসের টিকিট না পেয়ে কাউন্টারে কাউন্টারে ঘুরছেন। শাহিদা খাতুন নামে বাগেরহাটগামী এক যাত্রী বলেন, দুপুর ১২টা থেকে প্রায় প্রত্যেকটি কাউন্টারে ঘুরেছি টিকেটের জন্য। সবাই বলছে টিকিট শেষ। কোথাও কোনো টিকিট নেই। এত দ্রুত কীভাবে টিকিট শেষ হয়ে গেলো সেটাই তো মাথায় ঢুকছে না। এখন টিকিট না পেলে লোকাল বাসে ভেঙে ভেঙে বাড়ি যেতে হবে। কুষ্টিয়াগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, ডিরেক্ট বাসের টিকিট পাইনি। শেষ পর্যন্ত পাটুরিয়া ঘাটের একটা টিকিট কেটেছি, ভেঙে ভেঙে যেতে হবে। আমার মতো আরও অনেককেই দেখলাম টিকিট পায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন