News71.com
 Bangladesh
 16 Jul 21, 12:04 PM
 268           
 0
 16 Jul 21, 12:04 PM

সুন্দরবন থেকে ২৫০ কেজি কাঁকড়া জব্দ॥চুনকুড়ি নদীতে অবমুক্ত

সুন্দরবন থেকে ২৫০ কেজি কাঁকড়া জব্দ॥চুনকুড়ি নদীতে অবমুক্ত

নিউজ ডেস্কঃ সুন্দরবনে অভিযান চালিয়ে ২৫০ কেজি কাঁকড়াসহ একটি নৌকা জব্দ করেছে বনবিভাগ। তবে, নিষিদ্ধ সময়ে অবৈধভাবে আহরণকৃত এসব কাকড়ার মালিককে আটক করতে পারেনি তারা। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিনগত রাত ৩টার দিকে পশ্চিম সুন্দরবনের পালোকাটি এলাকা থেকে কাঁকড়াগুলো জব্দ করা হয়। বনবিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা কে এম আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালোকাটি এলাকা থেকে ২৫০ কেজি কাঁকড়াসহ নৌকাটি জব্দ করা হয়েছে। তবে, অভিযানের বিষয়টি বুঝতে পেরে চোরা শিকারিরা নৌকা ফেলে গহীন বনে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে কাঁকড়াগুলো কদমতলার চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বনবিভাগের সদস্য দিদারুল আলম, ইসমাঈল হোসেন, কাজী মিজানুর আলম, স্বপন মিয়াসহ অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন