News71.com
 Bangladesh
 16 Jul 21, 06:14 PM
 195           
 0
 16 Jul 21, 06:14 PM

বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ॥

বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ॥

নিউজ ডেস্কঃ বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের দাবি না মানায় বরিশালের রুপাতলী বাস টার্মিনাল থেকে ১৭ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে একত্মতা প্রকাশ করে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সব রুটের বাস চলাচলও বন্ধ করে দিয়েছেন শ্রমিকনেতারা। এতে গোটা বরিশাল জেলার সঙ্গে আশপাশের ও দূরের জেলার বাস চলাচল বন্ধ হয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। নগরের রুপাতলীর বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি কাওসার হোসেন শিপন জানান, বৃহস্পতিবার সকালে বাস শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। যে হামলার পর শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন। পরে হামলাকারীদের গ্রেফতারের প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা আল্টিমেটাম দিয়ে প্রায় ৪ ঘণ্টা পরে বাস চলাচল শুরু হয়। তবে শুক্রবার (১৬ জুলাই) সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারায় এবং শ্রমিকদের দাবি না মানায়, তারা সকাল থেকে পুনরায় বাস চলাচল বন্ধ করে দেন। স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে টার্মিনালের সামনের সড়কে বাস আড়াআড়ি রেখে শ্রমিকরা যান চলাচল বন্ধ করে দেন। এতে নগরের সাগরদী, রুপাতলী ও কালিজিরা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন