News71.com
 Bangladesh
 16 Jul 21, 07:11 PM
 155           
 0
 16 Jul 21, 07:11 PM

নিজেদের সুরক্ষিত রাখতে চিন্তা করে ফেসবুকে পোস্ট দিতে হবে॥ প্রতিমন্ত্রী পলক

নিজেদের সুরক্ষিত রাখতে চিন্তা করে ফেসবুকে পোস্ট দিতে হবে॥ প্রতিমন্ত্রী পলক

নিউজ ডেস্কঃ নিজেদেরকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে শিশু ও তরুণদের চিন্তা ভাবনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার পরামর্শ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার (১৬ জুলাই) শিশুদের জন্য আয়োজিত অনলাইন প্রতিভা পুরস্কার প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন আইসিটি প্রতিমন্ত্রী। ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এই প্রতিযোগিতার আয়োজন করে। এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইহদ আহমেদ পলক বলেন, আমাদের দেশে ইন্টারনেট ব্যবহার দিন দিন বাড়ছে। বর্তমানে ইন্টারনেট আমাদের মৌলিক চাহিদায় রূপান্তর হয়েছে। শিশু -কিশোরদের ইন্টারনেটে নিরাপদ রাখতে অভিভাবক এবং শিক্ষকদের আরো বেশি সচেতন হতে হবে।

নিজ সন্তান ইন্টারনেটে কি করছে তা দেখতে হবে অভিভাবকদের। ক্লাসে শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতন করতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও উল্লেখ করেন তিনি। ইন্টারনেট ব্যবহারে এখন সব কিছু ডিজিটাল প্লাটফর্মে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে জানান তিনি। পলক বলেন, শিক্ষার্থীরা বাসায় থেকে অনলাইনে মুক্তপাঠের মাধ্যমে পড়াশোনা করতে পারছে। এছাড়া স্বাস্থ্যখাতেও খুব সহজেই ইন্টারনেটের সুবিধা নিয়ে করোনাকালীন সেবা দিচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে অনলাইন গরুর হাটের ব্যবস্থা করা হয়েছে যেখানে লক্ষ লক্ষ পশু বেচাকেনা হচ্ছে। ইন্টারনেটকে সকলের নিকট পৌছে দেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদের পরামর্শে আইসিটি বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। আজকের এই আয়োজনের মাধ্যমে শিশু কিশোররা আরো বেশি সচেতন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন