News71.com
 Bangladesh
 17 Jul 21, 11:35 AM
 229           
 0
 17 Jul 21, 11:35 AM

চলে গেলেন কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দত্ত॥

চলে গেলেন কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দত্ত॥

নিউজ ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের বিশিষ্ট নাট্যশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দত্ত (৭৭) পরলোক গমন করেছেন। শুক্রবার (১৬ জুলাই) দিনগত রাত সাড়ে ১০টার্ দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি জেলা শহরের নীলগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মৃণাল কান্তি দত্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী ছিলেন। তিনি জেলা শহরের স্টেশন রোডের দত্ত স্টুডিওর স্বত্বাধিকারী ছিলেন। তার মৃত্যুতে জেলার সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন