News71.com
 Bangladesh
 17 Jul 21, 11:35 AM
 509           
 0
 17 Jul 21, 11:35 AM

সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত॥

সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত॥

নিউজ ডেস্কঃ সাভারের একটি বাইপাস সড়কে ট্রাকচাপায় রাশিদুর রহমান রওশান (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) বিকেলে সিঅ্যান্ডবি-আশুলিয়া বাইপাস সড়কের সাভারের কলমা ১ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুর রহমান রওশন সাভারের কলমা ১ নম্বর এলাকার মিজানুর রহমানের ছেলে। পুলিশ জানায়, বিকেলে সিঅ্যান্ডবি-আশুলিয়া বাইপাস সড়ক দিয়ে সিঅ্যান্ডবির দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলো রাশিদুর। এসময় তিনি কলমা ১ নম্বর এলাকায় পৌঁছালে পেছনে থাকা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন