News71.com
 Bangladesh
 17 Jul 21, 11:36 AM
 290           
 0
 17 Jul 21, 11:36 AM

ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং’র চেয়ারম্যানের বাড়ির সামনে বিক্ষোভ॥ইভ্যালীর অফিসে তালা

ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং’র চেয়ারম্যানের বাড়ির সামনে বিক্ষোভ॥ইভ্যালীর অফিসে তালা

নিউজ ডেস্কঃ বিভিন্ন ধরনের ৭শ’ পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রায় ৩শ’ কোটি পাওনা টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের বিরুদ্ধে। কয়েক মাস ধরে ধামাকা তাদের পেইজের মাধ্যমে ব্যবসায়ীদের পণ্য বিক্রি করে গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করলেও তা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে পরিশোধ করেনি ধামাকা। পাওনা টাকা না পেয়ে শুক্রবার (১৬ জুলাই) বসুন্ধরা আবাসিক এলাকায় ধামাকার চেয়ারম্যানের বাসার সামনে বিক্ষোভ করেছেন কয়েক'শ ব্যবসায়ী। ব্যবসায়ীদের অভিযোগ, বেশ কয়েকবার তাদের টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও টাকা দেয়নি। এ অবস্থায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান যেন দেশ ত্যাগ করতে না পারে এজন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। দীর্ঘ সময় চেয়ারম্যানের বাসার সামনে বিক্ষোভের পর এক পর্যায়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের শান্ত করতে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে, বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ধামাকার চেয়ারম্যানের বাসার সামনে থেকে সরে আসে। এদিকে, বিধিনিষেধ শিথিল করা হলেও বন্ধ রয়েছে বিশাল মূল্যছাড় দিয়ে গ্রাহক টানার চেষ্টা করা আরেক ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অফিস। তবে, লকডাউন শিথিল হলে গ্রাহকদের পণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। শুক্রবার ইভ্যালির অফিসের মূল দরজায় তালা ঝুলতে দেখা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন