News71.com
 Bangladesh
 17 Jul 21, 12:23 PM
 247           
 0
 17 Jul 21, 12:23 PM

তীব্র গরমে ও জ্যামে ট্রাকেই মারা গেল ৬ লাখ টাকার গরু॥

তীব্র গরমে ও জ্যামে ট্রাকেই মারা গেল ৬ লাখ টাকার গরু॥

নিউজ ডেস্কঃ আশুলিয়ায় যানজটে আটকা পড়ে ও প্রচণ্ড তাপদাহে পাবনা থেকে আনা ২৭ মণ ওজনের সাড়ে ৫ লাখ টাকা দামের একটি গরু মারা গেছে। অসুস্থ হয়েছে আরও পাঁচটি গরু। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খা বিষয়টি নিশ্চিত করেছেন।গরুটির মালিক জানান, ছয়টা গরু নিয়ে পাবনার সাথিয়া থেকে ঢাকায় আসছিলাম। পথে টাঙ্গাইল থেকে অনেক যানজট শুরু হয়। ১৭ ঘণ্টা লেগেছে বাইপাইল যেতে। সেখানে ২৭ মণের একটা গরু গরমে অসুস্থ হয়ে ট্রাকেই মারা যায়। অসুস্থ হয়েছে আরও পাঁচটা গরু।

তিনি আরও বলেন, এলাকায় গরুটার দাম উঠছিল ৬ লাখ টাকা। আমি ভালো দামে বিক্রির আশায় ঢাকায় নিয়ে আসছিলাম। কিন্তু গরুটা মারা যাওয়ায় আমার অনেক লোকসান হয়েছে। সরকারের কাছে এর ক্ষতিপূরণ চাই। ওসি সাজ্জাদ করিম খান বলেন, বৃহস্পতিবার থেকেই সাভারের মহাসড়ক ও শাখা সড়কে যানজট। তার সঙ্গে তীব্র গরমও ছিল। এতে সাধারণ যাত্রী ও কোরবানির পশুদের নাভিশ্বাস উঠেছে। অনেক জায়গায় গরু অসুস্থ হওয়ারও খবর পেয়েছি। ব্যাপারীরা গরুগুলোকে সুস্থ রাখতে শরীরে পানি দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন