News71.com
 Bangladesh
 17 Jul 21, 08:14 PM
 214           
 0
 17 Jul 21, 08:14 PM

মৌলভীবাজারে ২১ রোহিঙ্গা আটক॥

মৌলভীবাজারে ২১ রোহিঙ্গা আটক॥

নিউজ ডেস্কঃ মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশু ও নারীসহ ২১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।শনিবার (১৭ জুলাই) তাদের আটক করা হয়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, আটক রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা ২০১৮ সালে ভারতে প্রবেশ করেন। ভারত থেকে কুলাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তারা কক্সবাজার যাওয়ার জন্য বাসস্ট্যান্ড আসেন। রোহিঙ্গাদের মধ্যে ৭ শিশু, ৮ নারী ও ৬ জন পুরুষ রয়েছেন। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান ওসি মো. ইয়াছিনুল। এর আগে ২৮ জুন মৌলভীবাজার শহরের চুবরা এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন