News71.com
 Bangladesh
 17 Jul 21, 08:14 PM
 227           
 0
 17 Jul 21, 08:14 PM

রাজধানীর মোগলটুলিত জামাই-শাশুড়ির জুয়ার আসর॥ গ্রেফতার ১০

রাজধানীর মোগলটুলিত জামাই-শাশুড়ির জুয়ার আসর॥ গ্রেফতার ১০

নিউজ ডেস্কঃ ফরিদা বেগম ও আব্দুর রহিম দীর্ঘদিন ধরেই মোগলটুলি এলাকায় জুয়ার আসর চালিয়ে আসছিলেন। সম্পর্কে ফরিদা বেগম ও আব্দুর রহিম জামাই-শাশুড়ি। শুক্রবার (১৬ জুলাই) গভীর রাতে নগরের ডবলমুরিং থানাধীন মোগলটুলি এলাকা থেকে জুয়ার আসরের মূল হোতা আব্দুর রহিম (৪৫) ও তার শাশুড়ি ফরিদা বেগম (৫০) সহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জামাই-শাশুড়ির একটি জুয়ার আসর ভেঙে দেওয়া হয়। জুয়ায় ব্যবহৃত ২ হাজার ৭২৫ টাকা এবং ৩ সেট তাস উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) বিকেলে এ তথ্য জানান ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেফতারকৃত অন্যরা হলেন- মো. আব্দুল হক বাবুল (৪২), মো. মিন্টু হাওলাদার (২৭), মো. কবির (৪০), জাফরুল্লাহ (৪৯), মিজানুর রহমান পারভেজ (৪৫), আনোয়ার হোসেন (৫০) ও বদিউল আলম (৪৭)। ওসি মোহাম্মদ মহসীন বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে মোগলটুলি এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরিদা বেগম ঘর থেকে বের হয়ে আসেন এবং পুলিশের সাথে বাগবিতণ্ডা শুরু করে জুয়াড়িদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কেউই পালিয়ে যেতে পারেনি। জুয়ার আসর থেকে ৮ জনকে এবং জুয়ার আসরের পরিচালক শাশুড়ি ফরিদা বেগম ও জামাই আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আটক ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন