News71.com
 Bangladesh
 17 Jul 21, 10:58 PM
 230           
 0
 17 Jul 21, 10:58 PM

মানুষের সহায়তায় রাষ্ট্রের সকল দরজা খুলে রেখেছেন প্রধানমন্ত্রী॥ উপমন্ত্রী নওফেল

মানুষের সহায়তায় রাষ্ট্রের সকল দরজা খুলে রেখেছেন প্রধানমন্ত্রী॥ উপমন্ত্রী নওফেল

নিউজ ডেস্কঃ সাধারণ মানুষকে খাবার ও অর্থ সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের সকল দরজা খুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার (১৭ জুলাই) নগরীর লালখান বাজারে শহীদ নগর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীন মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার (নগদ অর্থ ও চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান এই সময়ে আমরা যতটুকু সম্ভব লকডাউন মেনে চলি এবং ঘরে থাকি। তারপরেও লকডাউন মেনে না চলি, তাতে যদি করোনায় আক্রান্ত হয়ে পরিবারের কর্মক্ষম লোকটি দুর্ঘটনায় পড়তে পারে। তখন সারাজীবন আপসোস করা ছাড়া কিছুই করার থাকবে না। তখন পুরো পরিবারকেই পথে বসতে হবে। নওফেল বলেন, সবার জন্য যতটুকু সম্ভব তিনি খাবার এবং অন্যান্য সুযোগ-সুবিধা রাষ্ট্র থেকে দিচ্ছেন। তার প্রতিদান হিসেবে আমাদেরও কিছু দিতে হবে। আমরা শুধু যাতে সবসময় মাস্ক পরি। এটিই হবে প্রধানমন্ত্রীর প্রতি আমাদের উপহার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন