News71.com
 Bangladesh
 18 Jul 21, 11:45 AM
 245           
 0
 18 Jul 21, 11:45 AM

সাবেক সংসদ সদস্য খুররম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক॥

সাবেক সংসদ সদস্য খুররম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক॥

নিউজ ডেস্কঃ সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবন প্রেস উইং জানায়, শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুম খুররম খান চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান করোনা আক্রান্ত খুররম খান চৌধুরী। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খুররম খান চৌধুরী ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) থেকে ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন