News71.com
 Bangladesh
 18 Jul 21, 06:28 PM
 195           
 0
 18 Jul 21, 06:28 PM

বিনামূল্যে করোনার টিকা দেওয়া ঐতিহাসিক ঘটনা॥ তোফায়েল আহম্মেদ এমপি

বিনামূল্যে করোনার টিকা দেওয়া ঐতিহাসিক ঘটনা॥ তোফায়েল আহম্মেদ এমপি

নিউজ ডেস্কঃ সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে দেশের মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার যে পদক্ষেপ প্রধানমন্ত্রী নিয়েছেন তা একটা ঐতিহাসিক ঘটনা। গরিব দুঃখী মানুষের কথা বিবেচনা করেই দেশের প্রত্যেক মানুষ যাতে টিকা পায় তার ব্যবস্থা করায় শুধু দেশে নয়, দেশের বাইরেও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রী। রোববার (১৮ জুলাই) ভোলা সদরের কাচিয়াসহ ৭ ইউনিয়নে প্রধানমন্ত্রীর করোনাকালীন মানবিক সহায়তার নগদ অর্থ ও খাদ্য বিতরণকালে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, করোনাকালীন দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এসেছে। প্রবৃদ্ধি ভালো হয়েছে। ব্যবসা বাণিজ্যে কোনোটায় ক্ষতি হয়নি। দেশের মেহনতি মানুষকে বার বার মানবিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিবের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ স্থানীয় নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন