News71.com
 Bangladesh
 18 Jul 21, 06:31 PM
 210           
 0
 18 Jul 21, 06:31 PM

ইসিতে করোনা আক্রান্ত বেড়ে ১৫৮॥ মৃত্যু ৫

ইসিতে করোনা আক্রান্ত বেড়ে ১৫৮॥ মৃত্যু ৫

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭১ জন। অন্যরা চিকিৎসা নিচ্ছেন। এছাড়া মারা গেছেন পাঁচজন। নির্বাচন কমিশনের উপ-সচিব মো. রুহুল আমিন মল্লিকের তৈরি করা রোববারের (১৮ জুলাই) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।এতে বলা হয়েছে, ২০২০ সাল থেকে আজ পর্যন্ত ইসির মোট ১৫৮ জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। মারা গেছেন পাঁচজন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন রাজশাহীতে ৩৫ জন। সবচেয়ে কম সাতজন করে আক্রান্ত হয়েছেন ঢাকা ও ফরিদপুরে। এছাড়া খুলনায় ২৬ জন, সিলেটে ১১ জন, চট্টগ্রামে ১৩ জন, কুমিল্লায় ১১ জন, বরিশালে ১২ জন ও রংপুরে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে ২০২০ সালে মারা গেছেন নারায়ণগঞ্জের বন্দর থানায় কর্মরত সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইবুর ও ঝিনাইদহের কালিগঞ্জের অফিস সহায়ক মো. বাবলুর করিম। ২০২১ সালে মারা গেছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাবেক নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা, চট্টগ্রামের সাবেক জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান ও পটুয়াখালীর কলাপাড়ার সাবেক অফিস সহায়ক শহিদুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন