News71.com
 Bangladesh
 18 Jul 21, 06:31 PM
 191           
 0
 18 Jul 21, 06:31 PM

ইউএনওকে শুভেচ্ছা জানাতে গিয়ে যুবলীগ নেতার ওপর হামলা॥ আহত ২

ইউএনওকে শুভেচ্ছা জানাতে গিয়ে যুবলীগ নেতার ওপর হামলা॥ আহত ২

নিউজ ডেস্কঃ পিরোজপুরের ইন্দুরকানীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) শুভেচ্ছা জানাতে ফুল দিতে গিয়ে হামলায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. নাছির উদ্দিন সিপাইসহ দুইজন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতার ওপর হামলাকারী তরুণ মো. নবীন হোসেন (১৮) আহত হয়েছেন। রোববার (১৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা নাছির উদ্দিন সেপাই জানান, ওই দিন তিনি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানমের সঙ্গে দলীয় কর্মীদের নিয়ে শুভেচ্ছা জানাতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. নুরুজ্জামান খানের ছেলে যুবলীগ নেতা নবীন অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ওই হামলার পরে হামলাকারী নবীনকে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান ও যুবলীগের কর্মীরা আটকে মারধর করেন। নবীনের বাবা মো. নুরুজ্জামান খান জানান, নবীন মোটরসাইকেলে উপজেলা পরিষদের সামনে এলে নাসির সেপাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। তখন নবীনকে নাসির সেপাই চড় থাপ্পর মারে। এতে নবীন ক্ষিপ্ত হয়ে নাসির সেপাইর ওপর হামলা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন