News71.com
 Bangladesh
 18 Jul 21, 10:57 PM
 513           
 0
 18 Jul 21, 10:57 PM

মাস্ক না পরার দৃশ্য টিভিতে॥ বিআইডব্লিউটিসির কর্মচারী বরখাস্ত

মাস্ক না পরার দৃশ্য টিভিতে॥ বিআইডব্লিউটিসির কর্মচারী বরখাস্ত

নিউজ ডেস্কঃ নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে মাস্ক না পরার কারণে বিআইডব্লিউটিসির জাহাজী কর্মচারী মো. জাকির হোসনকে বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। নৌ মন্ত্রণালয় থেকে রোববার (১৮ জুলাই) এ তথ্য জানা গেছে। এ বিষয়ে বিআইডব্লিউটিসি অফিস আদেশ জারি করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত ১৫ জুলাই নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিমুলিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসির নবনির্মিত দুটি মিডিয়াম ফেরি ‘কদম’ ও ‘কুঞ্জলতা’ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত বিআইডব্লিটিএ ও বিআইডব্লিউটিসির কর্মচারীরা স্বাস্থ্যবিধি পরিপালন করলেও সময় টিভিতে প্রচারিত ছবিতে দেখা যায় বিআইডব্লিউটিসির কর্মচারী মো. জাকির হোসেন মাস্ক পরিধান করেননি। ওই কর্মকর্তা আরও বলেন, মাস্ক পরিধান না করার কারণে উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী, বিশেষ অতিথি ও চেয়ারম্যানসহ সবাইকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলানো এবং সরকারি নির্দেশনা অবজ্ঞা করার শামিল এবং সরকারি চাকরির নিয়ম শৃঙ্খলা পরিপন্থি বলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন