News71.com
 Bangladesh
 18 Jul 21, 10:58 PM
 474           
 0
 18 Jul 21, 10:58 PM

অবৈধ পশুর হাটে চসিকের অভিযান॥ সাড়ে ৫৮ হাজার জরিমানা

অবৈধ পশুর হাটে চসিকের অভিযান॥ সাড়ে ৫৮ হাজার জরিমানা

নিউজ ডেস্কঃ নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া, পূর্ব নাসিরাবাদ, ঈদগাঁ, নয়াবাজার ও সাগরিকা মোড়ে অস্থায়ী খাইনে অবৈধভাবে কোরবানির পশু বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। খাইনের মালিকদের বিরুদ্ধে ২২টি মামলায় ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। দ্রুত সময়ের মধ্যে পাশের চসিকের ইজারা দেওয়া কোরবানির হাটে খাইনের পশু নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।রোববার (১৮ জুলাই) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। একই অভিযানে সাগরিকা গরুর বাজারে করোনাভাইরাস প্রতিরোধকল্পে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় পরিচালিত অভিযানে চসিকের পক্ষ থেকে পথচারীদের মাস্ক বিতরণ এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন