News71.com
 Bangladesh
 18 Jul 21, 10:59 PM
 264           
 0
 18 Jul 21, 10:59 PM

মডার্নার আরও ৩০ লাখ টিকা ঢাকায় আসছে সোমবার॥

মডার্নার আরও ৩০ লাখ টিকা ঢাকায় আসছে সোমবার॥

নিউজ ডেস্কঃ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রে উপহারের ৩০ লাখ মডার্নার টিকা ঢাকায় আসছে সোমবার (১৯ জুলাই)। এদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পৌঁছাবে এই টিকা। সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ১৭ জুলাই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বাংলাদেশকে এই ৩০ লাখ টিকা উপহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন। করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলোকে ভ্যাকসিন সরবরাহে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। এর আগে গত ২ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২৫ লাখ মডার্নার টিকা উপহার দেয়। সোমবার দ্বিতীয় দফায় ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে। এ নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ৫৫ লাখ মডার্নার টিকা উপহার দিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন