News71.com
 Bangladesh
 19 Jul 21, 01:14 PM
 285           
 0
 19 Jul 21, 01:14 PM

ঈদে জন নিরাপত্তায় বিঘ্ন ঘটালেই কঠোর ব্যবস্থা॥ র‍্যাব ডিজি

ঈদে জন নিরাপত্তায় বিঘ্ন ঘটালেই কঠোর ব্যবস্থা॥ র‍্যাব ডিজি

নিউজ ডেস্কঃ সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে যারা অপরাধ সংঘটিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লহ আল মামুন। তিনি বলেন, সড়কে যানবাহন চলাচলে র‍্যাব কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা, টহল ও তল্লাশী জোরদার করা হয়েছে, যাতে কোরবানির পশু পরিবহনকারী কোনো যানবাহনে চাঁদাবাজি না হয়। পশু পরিবহনে ব্যাপারিরা তাদের পছন্দ অনুযায়ী যেকোনো হাটে নামাতে পারেন। এ বিষয়ে কোনো সমস্য হলে র‍্যাবের সঙ্গে যোগাযোগ করুন। এর জন্য ব্যাপারিদের বলতে চাই, যানবাহনের সামনে গন্তব্যস্থলের নাম ব্যানারের মাধ্যমে উল্লেখ করুন। এতে সবার বুঝতে সুবিধা হবে। মাঝপথে কেউ আটকে হয়রানি করতে চাইলে র‍্যাব কঠোর ব্যবস্থা নেবে।

রোববার (১৮ জুলাই) রাজধানীর ৩০০ ফুট পূর্বাচল এলাকায় অবস্থিত কোরবানীর অস্থায়ী পশুর হাটের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষ সাংবাদিকদের এসব কথা জানান তিনি। র‍্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, এবছর ঈদুল আজহায় অনলাইনে প্রচুর গরু বিক্রি হচ্ছে। সেখানে যাতে কেউ প্রতারিত না হয় সেজন্য ভার্চুয়াল জগতেও র‍্যাবের নজরদারি ও পেট্রোলিং অব্যাহত রয়েছে। এরপরও কেউ যদি প্রতারিত হন, তবে র‍্যাবের সহায়তা গ্রহণ করুন। যাতে করে প্রতারকদের আমরা গ্রেফতার করতে পারি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন