News71.com
 Bangladesh
 19 Jul 21, 01:15 PM
 299           
 0
 19 Jul 21, 01:15 PM

শার্শার নাভারণে ৬২ লাখ টাকার পণ্যসহ আটক ১॥

শার্শার নাভারণে ৬২ লাখ টাকার পণ্যসহ আটক ১॥

নিউজ ডেস্কঃ শার্শা উপজেলার নাভারণ থেকে ৬১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চোরাই পণ্যসহ ইসরাফিল নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।সোমবার (১৯ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. সেলিম রেজা। ইসরাফিল বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। এর আগে শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে এসব মালামালসহ কাভার্ড ভ্যানটি শার্শা উপজেলার নাভারণ বাজার থেকে আটক করে বিজিবি। যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে আমদানি পণ্যের আড়ালে বিপুল পরিমাণ অবৈধ পণ্য নিয়ে আসা একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৭-৭২২৯) যশোরের দিকে যাচ্ছে। এসময় বিজিবি টহল দল শার্শার নাভারণ নামক স্থানে গতিরোধ করে কাভার্ড ভ্যানটি আটক করে। পরে কাভার্ড ভানে ৬০ পিস ভারতীয় শাড়ি, ৯০০টি শেরওয়ানি, ২৫০ কৌটা জর্দ্দা, ১৩৮ কেজি কারেন্ট জাল, ৫১ হাজার বিভিন্ন প্রকার ওষুধ, ১১৪৬ বোতল বিভিন্ন প্রকার হোমিও ওষুধ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন