News71.com
 Bangladesh
 22 Jul 21, 07:33 PM
 400           
 0
 22 Jul 21, 07:33 PM

করোনায় মারা গেলেন গবেষক ভূঁইয়া ইকবাল॥

করোনায় মারা গেলেন গবেষক ভূঁইয়া ইকবাল॥

 

নিউজ ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ভূঁইয়া ইকবাল। বৃহস্পতিবার (২২ জলাই) ভোর ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অধ্যাপক ভূঁইয়া ইকবালের ছেলে অনিন্দ্য ইকবাল এ খবর জানান। তিনি বলেন, বাবা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন। রিপোর্টও নেগেটিভ এসেছিল। করোনা পরবর্তী জটিলতা থাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৬টায় তিনি মারা যান। অধ্যাপক ভূঁইয়া ইকবাল ১৯৪৬ সালের ২২ নভেম্বর ভোলায় জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা স্নাতকোত্তর পাস করে ১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের সূচনা তৎকালীন দৈনিক পাকিস্তান পত্রিকায়। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং বাংলা বিভাগের অধ্যাপক পদ থেকে ২০১৩ সালে অবসর নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন