News71.com
 Bangladesh
 22 Jul 21, 07:34 PM
 184           
 0
 22 Jul 21, 07:34 PM

কোরবানি দেওয়ার সময় ২৪ ঘণ্টায় গুরুতর আহত হয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি ২৬৬॥

কোরবানি দেওয়ার সময় ২৪ ঘণ্টায় গুরুতর আহত হয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি ২৬৬॥

নিউজ ডেস্কঃ কোরবানি দেওয়ার সময় গরুর লাথি খেয়ে ও ঈদের দিন বেপরোয়াভাবে বাইক চালানোর সময় দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় ২৬৬ জন আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ১০৩ জনের অবস্থা গুরুতর। অপারেশনের পর তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। বৃহস্পতিবার (২২ জুলাই) নিটোরে সরেজমিন ঘুরে এসব চিত্র দেখা গেছে। হাসপাতালে হঠাৎ রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। নিটোরের জরুরি বিভাগে দুই পা ভেঙে কাতরাচ্ছেন আশুলিয়ার রফিকুল আলম (২৮)। ঈদে বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে বের হয়েছিলেন। অন্য বাইককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। নিটোর থেকে রফিকুলকে রগের পরীক্ষা করার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। পরে রিপোর্টে দেখা গেছে পায়ের রগ কেটে গেছে। ফলে পা রাখার অনিশ্চয়তা দেখা দিয়েছে।

রফিকুলের বাবা আমিনুল আলম বাংলানিউজকে বলেন, ছেলেকে বললাম বাপ ঈদের দিন বাইক নিয়ে বের হওয়ার দরকার নেই। বাইক নিয়ে বের হওয়ার ৩০ মিনিটের মধ্যেই বাড়িতে দুর্ঘটনার খবর আসে। রফিকুলের ঠিক পাশের বেডে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন গাজীপুরের মিলন হোসেন। বাইক ও পিকআপ ভ্যানের সঙ্গে দুর্ঘটনা ঘটে। ফলে দুই পায়ের ওপর দিয়ে পিকআপ ভ্যানের চাকা চলে গেছে। মূলত ঈদের দিন বিকেল থেকেই বাইক দুর্ঘটনা বাড়তে থাকে বলে জানায় নিটোর। এছাড়া কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে হাতের রগ কাটা নিয়ে অনেকে এসেছেন নিটোরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন