News71.com
 Bangladesh
 23 Jul 21, 11:22 AM
 236           
 0
 23 Jul 21, 11:22 AM

লকডাউন বাস্তবায়নে কাল সকাল থেকে মাঠে পুলিশ-বিজিবি-সেনাবাহিনী॥

লকডাউন বাস্তবায়নে কাল সকাল থেকে মাঠে  পুলিশ-বিজিবি-সেনাবাহিনী॥

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে এক সপ্তাহের জন্য বিধিনিষেধ (লকডাউন) শিথিলের পর শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে আবারও সারা দেশে দুই সপ্তাহের জন্য কঠোর বিধি-নিষেধ শুরু হতে যাচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিধিনিষেধ শিথিল হবে না। গতবারের চেয়েও এবার কঠোর থাকবে প্রশাসন। বিধিনিষেধ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে।

এবারে বিধি-নিষেধে গার্মেন্টস-কলকারখানা সবই বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, এটা এ যাবতকালের সর্বাত্মক কঠোর বিধিনিষেধ হতে যাচ্ছে। এ সময়ে মানুষের বাইরে আসার প্রয়োজনই হবে না। কারণ অফিসে যাওয়ার বিষয় নেই। যারা গ্রামে গেছেন, তারা জানেন যে অফিস বন্ধ। তাদের ৫ তারিখের পরে আসতে হবে। ফরহাদ হোসেন বলেন, আমরা যদি এটা ১৪ দিন সফলভাবে করতে পারি সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব। না হলে এটা বাড়তে থাকবে। হাসপাতালে যে চাপ তা ম্যানেজ করতে অসুবিধা হবে। তাই সবাইকে সহযোগিতা করতে হবে। এই ১৪ দিন খুবই গুরুত্বপূর্ণ।v

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন