News71.com
 Bangladesh
 23 Jul 21, 11:25 AM
 218           
 0
 23 Jul 21, 11:25 AM

মেঘনায় মিললো অজ্ঞাত পরিচয়ের দুই মরদেহ॥

মেঘনায় মিললো অজ্ঞাত পরিচয়ের দুই মরদেহ॥

 

 

নিউজ ডেস্কঃ ভোলার চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলা বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিদের বয়স ৩৫/৪০ বছর হবে। মরদেহগুলো ৩/৪ দিন আগের হতে পারে বলে পুলিশের ধারণা। স্থানীয় সূত্র জানায়, বেতুয়া ঘাট এলাকায় দুটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, মৃত ব্যক্তিদের শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। তবে এগুলো ৩/৪ দিন আগের হতে পারে। শুক্রবার (২৩ জুলাই) মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এগুলো জেলেদের হতেও পারে, তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। রাত ১১টা পর্যন্ত মরদেহ দুটি শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে মেঘনায় ভাসমান মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন